ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৬:১০:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্বে করোনা আক্রান্ত এক কোটি ৬০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার

বিশ্বে করোনা আক্রান্ত এক কোটি ৬০ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্ত এক কোটি ৬০ লাখ ছাড়াল

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। দিন দিন এ সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র যথারীতি প্রথম স্থান ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্রে যে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় করেনাভাইরাসের হিসেব রাখছে তাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আজ রোববার পর্যন্ত এক কোটি ৬০ লাখ ৫৬ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে: ৪১ লাখ ৭৯ হাজার। তারপরেই রয়েছে ব্রাজিল: ২৩ লাখ ৯৫ হাজার। তৃতীয় স্থানে ভারত: ১৩ লাখ ৮৬ হাজার।

সারা বিশ্বে মারা গেছে ৬ লাখ ৪৫ হাজার মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। মোট এক লাখ ৪৬ হাজার। তারপরে ব্রাজিল: ৮৬ হাজার ৪০০। তৃতীয় স্থানে যুক্তরাজ্য: ৪৫ হাজার ৮০০।