বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
কোভিড-১৯ মহামারীর সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এরইমধ্যে পৃথিবীতে করোনা রোগী দেড় কোটি ছাড়িয়ে গেছে।ডিসেম্বরে চীন থেকে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়ে সাত মাসে আক্রান্তের এই রেকর্ড গড়ল।
করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার তথ্যানুযায়ী, বুধবার সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে করোনা মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৯৩ হাজার ৭১২ জন। সুস্থ হয়েছেন ৯১ লাখ ১০ হাজার ৭২৪ জন। মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৪৬৭ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। আর দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ লাখ ৬৬ হাজার ৫৩২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৬৫ হাজার ৯৭০ জন।
আক্রান্তে তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। গত এক সপ্তাহে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। দেশটিতে মোট ১১ লাখ ৯৪ হাজার ৮৫ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৮ হাজার ৭৭০ জনের। রাশিয়ায় এখন পর্যন্ত ৭ লাখ ৮৩ হাজার ৩২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ হাজার ৫৮০ জন। আক্রান্তে পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৮১ হাজার ৭৯৮ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ৩৬৮ জন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে দাপট দেখাচ্ছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








