বিশ্বে করোনা টিকার ৫৩ শতাংশ ধনীদেশের জন্য মজুত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস প্রতিরোধে শুরু হয়ে গেছে টিকা কর্মসূচি। যুক্তরাজ্য ও রাশিয়া সাধারণ মানুষদের টিকা দেয়া শুরু করেছে। শিগগিরই শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রও।
এর মধ্যে ধনী দেশগুলো টিকার ডোজ মজুত করছে বলে জানিয়েছে দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স। এর ফলে দরিদ্র দেশের জনগণ টিকা থেকে বঞ্চিত হতে পারে বলে তারা সতর্ক করেছে।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ধনী দেশগুলো করোনা প্রতিরোধে কার্যকর প্রমাণিত টিকার ৫৩ অংশ কিনে ফেলেছে। এসব দেশ বিশ্বের জনসংখ্যার মাত্র ১৪ শতাংশের প্রতিনিধিত্ব করে।
ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে সক্রিয় সংগঠনগুলোর জোট দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স জানায়, ৭০টি নিম্ন আয়ের দেশে ১০ জনের মধ্যে কেবল একজন টিকা দিতে পারবেন।
জোটটির মতে, যুক্তরাজ্যের অক্সফোর্ড গবেষণায় বানানো টিকাটির ৬৪ শতাংশই উন্নয়নশীল বিশ্বে সরবরাহের প্রতিশ্রুতি দেয়ার পরেও টিকার এই অপ্রতুলতা থাকবে।
জানা গেছে, বাজারে আসার আগেই সম্ভাব্য প্রতিটি টিকাই ধনী দেশগুলো কিনে রাখছে। ফলে সবগুলো টিকা অনুমোদন পেলে ধনী দেশগুলোর হাতে যে পরিমাণ টিকা মজুত থাকবে তা দিয়ে, তাদের জনগণকে তিনবার টিকা দেয়া যাবে।
যেমন কানাডা এখন পর্যন্ত টিকার পেছনে যে পরিমাণ টাকা ঢেলেছে, তাতে দেশটির প্রত্যেকটি নাগরিককে পাঁচবার করে টিকা দেয়া যাবে।
অক্সফামের হেলথ পলিসি ম্যানেজার আন্না মেরিয়ট বলেন, জীবন রক্ষাকারী ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সম্পদ কারো বাধা হতে পারে না। তবে নাটকীয় কিছু না ঘটলে বিশ্বজুড়ে কয়েক বিলিয়ন মানুষ আগামী কয়েক বছরেও কোভিড-১৯ এর নিরাপদ ও কার্যকর টিকা পাবে না।
মঙ্গলবার ৯০ বছরের এক বৃদ্ধাকে দিয়ে ব্রিটেনে শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি সংস্থা বায়োএনটেকের বানানো টিকার প্রয়োগ করে দেশটি।
গত শনিবার মস্কোতে গণ টিকাদান কর্মসূচি শুরু করে রাশিয়া। নিজেদের বানানো টিকা স্পুটনিক ভি দেয় দেশটি। এদিকে অনুমোদনের অপেক্ষায় আছে মার্কিন সংস্থা মডার্না এবং ব্রিটিশ সংস্থা অ্যাট্রাজেনেকা ও অক্সফোর্ডের বানানো টিকা।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











