বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঘাতক এ ভাইরাসে ৯ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ২৬ হাজার ৯২৯ জনের।
এর আগের দিনে ৮ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছিল ও আক্রান্ত হয়েছিল ৪ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ১ হাজারের বেশি এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ হাজার।
করোনাবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে ৪৭ লাখ ৩২ হাজার ৬৬৯ জনে এবং শনাক্ত ২৩ কোটি আট লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সেরে উঠেছেন ২০ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৮২৮ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৪ লাখ চার হাজার ৮৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৯৯ হাজার ৭৪৮ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৮৫৪ জন।
তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার লাখ ৪৬ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৩৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ২৮ লাখ আট হাজার ১৭৫ জন।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে দুই কোটি ১২ লাখ ৮৩ হাজার ৫৬৭ জনের করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৯২ হাজার ৩৫৭ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি দুই লাখ ৯৫ হাজার ৫৩৮ জন।
এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮১৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৭০৬ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৭৩ লাখ ৩৩ হাজার ৫৫৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬২৫ জনের।
তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৩১৩ জন। আর ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন সুস্থ হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর একই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






