ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২২:০৮:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়ে গেছে। দুই- তৃতীয়াংশেরও বেশি সংক্রমণ ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। আজ সোমবার বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড- ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭০ লাখ ৩ হাজার ৮৫১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ২ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ২২ লাখ ৭৫ হাজার ৩০৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৮৩ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে।

একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪২ হাজার ৩৬৩ জন আক্রান্ত হয়েছে এবং দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১০ হাজার ৫১৪ জনে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ এবং গত ৯ দিনে ১০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।