ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:০৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

বিশ্বে করোনায় আরও ১০৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ১৯ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭ জন।

শুক্রবার (১৯ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১ হাজার ৭৯৭ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে রোমানিয়া। দেশটিতে ২৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৬০ জন এবং মারা গেছেন ১৪ জন। মেক্সিকোতে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ১০ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন এবং মারা গেছেন ৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন এবং মারা গেছেন ১২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার ৭২৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৭ হাজার ৪ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯ লাখ ৯৬ হাজার ২২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয়ে ২০২০ সালের ৮ মার্চ।