বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে তিন হাজারের বেশি, কমেছে শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩২ এএম, ২০ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু এবং সংক্রমিত রোগীর সংখ্যা দুটোই কমেছে। গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ১৪ লাখে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিনের মত দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি, মেক্সিকো, ফ্রান্স, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ কোটি ৯৬ লাখে ঘর।
রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৩০জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ১৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৯৭ হাজার ৪৬৮ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১ হাজার ৪৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৪০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৫৬জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ৩১৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৯০ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১২ হাজার ১০১ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৯৫৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৫ লাখ ৫১ হাজার ৬৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৫৮ জনের।
এছাড়াও যেসব দেশে শনিবার করোনায় সংক্রমণ-মৃত্যুর সংখ্যা বাড়তে কমতে দেখা গেছে, সেই দেশসমূহ হলো- যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১২ হাজার ৩৬২ জন, মৃত্যু ৩২৭ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ৪০ হাজার ৮৬৯ জন, মৃত্যু ২৯০ জন), জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ১৮৭ জন, মৃত্যু ১১৯ জন), মেক্সিকো (নতুন আক্রান্ত ৪ হাজার ৮৬০ জন, মৃত্যু ১২৫ জন), জাপান (নতুন আক্রান্ত ৪৯ হাজার ২১০ জন, মৃত্যু ১৫৫ জন), ইতালি (নতুন আক্রান্ত ৭৪ হাজার ২৪ জন, মৃত্যু ৮৫ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৯৮ হাজার ১০৪ জন, মৃত্যু ৬২ জন), হংকং (নতুন আক্রান্ত ১৬ হাজার ৫৯৭ জন, মৃত্যু ২৪৯ জন) এবং ইন্দোনেশিয়া (নতুন আক্রান্ত ৭ হাজার ৯৫১ জন, মৃত্যু ১৮৮ জন)।
এর আগের দিন শনিবার বিশ্ব করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৮ লাখ ২০ হাজার ৪৬৪ জন এবং এই রোগে মৃত্যু হয়েছিলো ৫ হাজার ২৫০ জনের।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



