ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৬:৩৯:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৫৬ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৩২ হাজার ৭০৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, দেশটিতে ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জন মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৪৩ হাজার ৪৮০ জন। এ পর্যন্ত মারা গেছে ৮৭ হাজার ৬৭৯ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ হাজার ৭৫৯ জন। আক্রান্ত হয়েছে ৩ লাখ ১১১ জন।

মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে মেস্কিকো। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৪ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৪৮৯ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১৪ লাখ ৮২ হাজার ৫০৩ জন ও মারা গেছেন ৩৩ হাজার ৪৪৮ জন।

করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ১২০ জন। আর মৃতের সংখ্যা ১৩ হাজার ৩৫৪ জন।

-জেডসি