ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৭:২৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

বিশ্বে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৫৩৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

বিশ্বে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৫৩৪

বিশ্বে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৫৩৪

সারা বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ১৩ হাজার ৫৩৪ জন মারা গেছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব জানা গেছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৭ হাজার ৮৭৩ জনে।বুধবার সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা ছিল ১৬ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় প্রায় ৭ লাখের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৪৭০ জনে। বুধবার এ সংখ্যা ছিল ৭ কোটি ৩৪ লাখের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৩ লাখ ৭ হাজার ২৯১ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ভারতে মোট আক্রান্ত ৯৯ লাখ ৩২ হাজার ৫৪৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৪ হাজারের বেশি। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭০ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৩৫ জনের।