বিশ্বে করোনায় ৮ লাখ ৩৩ হাজারের বেশি প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
গত বছরের ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস সারাবিশ্বেই এক ভয়াবহ সংকট তৈরি করেছে। যতই দিন যাচ্ছে বিশ্বে এই ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। ইতোমধ্যেই ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ৪৪৫ জন। মারা গেছে আট লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।
তবে করোনা থেকে অধিকাংশই এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে। বিশ্বে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক কোটি ৭০ লাখ আট হাজার ৫১৪ জন।
তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এক লাখ ৮৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনার হটস্পট ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসে দিন দিন সংক্রমণ বাড়ছেই।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের ৬০ লাখ ৩৭ হাজার ৭৮। এর মধ্যে মারা গেছে এক লাখ ৮৪ হাজার ৪৩৩ জন।
দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩৩ লাখ ৩৫ হাজার ৫৫০ জন। বর্তমানে দেশটিতে অ্যাক্টিভ কেস ২৫ লাখ ১৭ হাজার ৯৬। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৩৭৪ জন।
করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৬১ হাজার ৩৯১। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৭ হাজার ৬৪৯ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২৯ লাখ ৮ হাজার ৮৪৮ জন।
এদিকে, ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮৪ হাজার ৫৭৫। এর মধ্যে মারা গেছে ৬১ হাজার ৬৯৪ জন এবং সুস্থ হয়েছে ২৫ লাখ ৮৩ হাজার ৬৩ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭৫ হাজার ৫৭৬। এর মধ্যে মারা গেছে ১৬ হাজার ৮০৪ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭ লাখ ৯২ হাজার ৫৬১ জন।
করোনা সংক্রমণে পঞ্চম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছয় লাখ ১৮ হাজার ২৮৬। এর মধ্যে মারা গেছে ১৩ হাজার ৬২৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচ লাখ ৩১ হাজার ৩৩৮ জন।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











