ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২১:১০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত ব্রাজিল। গত ২৪ ঘন্টায় বিশ্বের আক্রান্ত ও মৃতের তালিকার সবার ওপরে আছে দেশটি। দীর্ঘ হচ্ছে লাশের সারি। বুধবার ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ১৩০০ জনের। এই তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৫ হাজার ১৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৭৯৭ জন। দেশটিতে করোনায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৩০০ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৬৬ হাজার ৪০১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৫ হাজার ১৩০ জনের।

করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। সেখানে ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯০ হাজারের বেশি মানুষ।

আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৩৫৮ জনের।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৪৬ হাজার ২২৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১৮ হাজার ১৩৭ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

-জেডসি