বিশ্বে বায়ু দূষণের শীর্ষে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এরপরেই রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ভারত। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর রাজধানী হিসেবে শীর্ষে স্থান পেয়েছে ভারতের নয়াদিল্লি। এর পরের অবস্থানেই রয়েছে ঢাকা। আর তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল।
২০১৮ সালের দূষণের মাত্রা নিয়ে গতকাল মঙ্গলবার প্রকাশিত আইকিউএয়ার, এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
পিএমটুপয়েন্টফাইভ-এর মাত্রা সর্বোচ্চ ১০০ ধরে এ তালিকা তৈরি করা হয়েছে। এই পিএমটুপয়েন্টফাইভ মানুষের ফুসফুসের ক্ষতি ও রক্তপ্রবাহে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে।
তালিকায় দেশ হিসেবে শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের বাতাসে পিএমটুপয়েন্টফাইভ’র গড় মাত্রা ৯৭ দশমিক ১ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান ও ভারতে এর মাত্রা যথাক্রমে ৭৪ দশমিক ৩ ও ৭২ দশমিক ৫ শতাংশ। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তান ও বাহরাইন। শীর্ষ দশের বাকি রাজধানীগুলো হলো— বাহরাইনের মানামা (৫৯.৮), মঙ্গোলিয়ার উলান বাটার (৫৮.৮), কুয়েতের কুয়েত সিটি (৫৬.০), নেপালের কাঠমান্ডু (৫৪.৪), চীনের বেইজিং (৫০.৯), সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি (৪৮.৮) ও ইন্দোনেশিয়ার জাকার্তা (৪৫.৩)।
অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত ৩০ শহরের সবকটিই এশিয়া মহাদেশে অবস্থিত। এরমধ্যে ২২টি ভারতে, পাঁচটি চীনে, দুইটি পাকিস্তানে ও একটি বাংলাদেশে অবস্থিত।
গবেষণা প্রতিবেদন বলছে, ২০১৮ সালে বিশ্বজুড়ে দূষণের শীর্ষে ছিল দিল্লির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভারতের গুরুগ্রাম শহর। আগের বছরের তুলনায় এবার সেখানে মাত্রা কমলেও দূষণে এখনও অন্য কোনও শহর গুরুগ্রামকে ছাড়াতে পারেনি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি সংলগ্ন ভারতের আরেক শহর গাজিয়াবাদ। তৃতীয় স্থানে আছে পাকিস্তানের ফয়সালাবাদ। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের ফরিদাবাদ, ভিওয়াদি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে আছে চীনের হোটান। নবম ভারতের লক্ষ্ণৌ ও দশম স্থানে আছে পাকিস্তানের লাহোর। সূত্র : পার্সটুডে
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









