বিশ্বে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯২ হাজার ৮০০ জন রোগী। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৭ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৭ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৯৩৬ জনে।
গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রাণ গেছে ৪ হাজার ৬২৮ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪২ হাজার ৪৩৬ জনে।
রোববার (২৭ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
শনিবার (২৬ মার্চ) ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, করোনায় মৃত্যু হয় ৪ হাজার ৫৬৬ জনের। এ ছাড়া নতুন করে আরও ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৮২০ জন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। জার্মানিতে নতুন করে ২ লাখ ৭৬ হাজার ৭৪৬ জন শনাক্তের পাশাপাশি ৩০০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৩ লাখ ৩৯ হাজার ৩৯৬ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এছাড়া ভিয়েতনামে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯ হাজার ৬৬৬ জন শনাক্তসহ মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে মাত্র ৫১ জনের।
যুক্তরাষ্ট্রে নতুন করে ৬৯৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে ৩২ হাজার ৪৬৩ জন। এ নিয়ে দেশটিতের মোট শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ কোটি ১৬ লাখ ১ হাজার ৪২৬ এবং ১০ লাখ ৩ হাজার ২০৪ জনে।
এছাড়াও মৃত্যুর দিক দিয়ে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে- ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, জাপান, ইন্দোনেশিয়া, পোল্যান্ড এবং মেক্সিকো।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










