বিশ্বে ম্যালেরিয়ার প্রথম টিকার অনুমোদন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
মশাবাহিত প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ার টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বুধবার (৬ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত এই সংস্থাটি জানিয়েছে যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) প্রথমবারের মতো ম্যালেরিয়া রোগের টিকা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আর বুধবার সেটির অনুমোদন দিয়েছে তারা।
পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাব-সাহারান আফ্রিকা এবং ম্যালেরিয়ার জন্য অন্যান্য ঝুঁকিপূর্ণ অঞ্চলে ছোট শিশুদের জন্য এই টিকা ব্যাপকভাবে সরবরাহের সুপারিশও করেছে। বর্তমানে ম্যালেরিয়ার প্রাণঘাতী জীবাণুর পাঁচটি ধরন রয়েছে। যেগুলোর সবকটিই আফ্রিকা মহাদেশে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস আধানম গেব্রিইয়াসুস বলেন, ‘ম্যালেরিয়ার মতো প্রাচীন ও ভয়ঙ্কর এই রোগের কার্যকর টিকা আবিস্কারের ঘোষণার এই দিনটির জন্য এতোদিন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই সুখবরটি দিতে পারলাম। এটা একটা বিরাট সাফল্য এবং ঐতিহাসিক ঘটনা। ম্যালেরিয়ার টিকাটি প্রয়োগের ফলে প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।’
উল্লেখ্য, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিবছর ৫ লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। তার অর্ধেকেরও বেশি ৫ বছরের কম বয়সী শিশু এবং তাদের অধিকাংশ আফ্রিকার বিভিন্ন দেশের।
বিশেষজ্ঞদের মতে আবিস্কৃত ম্যালেরিয়ার টিকা শতভাগ যথাযথ নয়। তবে এটি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুহার কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম। যা বছরে লাখ লাখ শিশুর প্রাণ বাঁচাতে সক্ষম হবে। এতোদিন ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার কোনো হাতিয়ারই ছিল না স্বাস্থ্য বিজ্ঞানের কাছে। কিন্তু এখন তো বিশ্ব একটি হাতিয়ার পেলো ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার।
তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও নিউ ইয়র্ক টাইম
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



