ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৮:৫১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

বিশ্বে শীর্ষ ১০ প্রভাবশালী মুসলিমের তালিকায় এমিনে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তুরস্কের শক্তিশালী প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের স্ত্রী এমিনে এরদোগান বিশ্বের শীর্ষ দশ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের মধ্যে স্থান পেয়েছেন। গতকাল রবিবার এই তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড ডেভলপমেন্ট (আইএনএসপিএডি)।

সংস্থাটি একই সঙ্গে পাকিস্তান এবং বেলজিয়াম থেকে পরিচালিত হয়ে থাকে। তারা প্রতি বছর বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সেরা দশ মুসলিম ব্যক্তিত্বকে আন্তর্জাতিক শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করে। এর পর তাদের মধ্য থেকে সেরা নির্বাচন করা হয়।

সেই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক শান্তি পুরষ্কার-২০২০ এর জন্য মনোনীত হয়েছেন এমিনে এরদোয়ান। এই তালিকায় আরো স্থান পেয়েছেন- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ, বাহরাইনের মহিলা পরিষদের প্রধান শাইখা নূরা আল খলিফা, মুসলিম ওয়ার্ল্ড লীগের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বিন আবদুল কারিম আল-ইসা, সৌদি আরবের মার্কিন কংগ্রেস মহিলা ইলহান ওমর, যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড নাজির আহমেদ এবং উচ্চশিক্ষার আন্ডার সেক্রেটারি এবং দোহা আন্তর্জাতিক কেন্দ্রের চেয়ারম্যান ইব্রাহিম বিন সালাহ আল নওমি।

এই বিষয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদলুকে আইএনএসপ্যাডের প্রেসিডেন্ট মুহাম্মদ তাহির তাবাসসুম বলেন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, সংস্কৃতি, শিল্পকলা ও সামাজিক সচেতনতার ওপর দৃষ্টি নিবদ্ধ করায় এমিনে এরদোয়ানকে এই পুরষ্কারের জন্য বেছে নেয়া হয়েছে।

-জেডসি