বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আনছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১০ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার
বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আনছে রাশিয়া
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে মরিয়া ছিল অনেক দেশ। তবে সবাইকে টপকে সবার আগে করোনার ভ্যাকসিন আনতে যাচ্ছে রাশিয়া। আগামী ১২ আগস্ট তারা করোনা ভ্যাকসিনের নিবন্ধন করতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল শুক্রবার রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘সাফল্যের সঙ্গে এটি লঞ্চ করা হলে, এটিই হবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন।’
ওলেগ গ্রিডনেভ বলেন, ‘গামালেয়া সেন্টারের উদ্ভাবিত এ করোনা ভ্যাকসিন আগামী ১২ আগস্ট নিবন্ধন করা হবে। বর্তমানে এটি তৃতীয় ধাপের ট্রায়ালে রয়েছে। এই ধাপের ট্রায়াল খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে এই ভ্যাকসিন নিরাপদ।’
তিনি বলেন, ‘চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ও বয়স্ক লোকদের আগে এই ভ্যাকসিন দেওয়া হবে।’
এর আগে জানানো হয়েছিল, মস্কোর তরফ থেকে পরিকল্পনা করা হয়েছে যে, অক্টোবরেই ভ্যাকসিন দেওয়া হবে। ম্যাস ভ্যাকসিনেশন অর্থাৎ বহু মানুষকে একসঙ্গে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা তৈরি করা হচ্ছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এমনটাই জানিয়েছিলেন।
রাশিয়ার উদ্ভাবিত এ করোনা ভ্যাকসিনের এর আগে দুইবার ট্রায়াল হয়েছে। গত ১৮ জুন ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় যাতে ৩৮ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। এ স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রথম দলকে ১৫ জুলাই ছাড়পত্র দেওয়া হয়েছে। দ্বিতীয় দল ছাড়পত্র পেয়েছেন ২০ জুলাই।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











