বিশ্বের বয়স্কতম মানুষ ‘কানে তানাকা’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
নারী-পুরুষ মিলিয়ে বিশ্বের বয়স্কতম মানুষের স্বীকৃতি পেয়েছেন জাপানি নারী কানে তানাকা (১১৬)। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে ওই স্বীকৃতি দিয়েছে, খবর দ্যা গার্ডিয়ানের।
গিনেস কর্তৃপক্ষ বলেছে, ১১৬ বছর বয়সে এসেও জাপানি এ নারীর গণিতে ভীষণ উৎসাহ। বোর্ড গেম ওথেলোরও একজন পাকা খেলোয়াড় তিনি।
কানে তানাকার ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা শহরের একটি নার্সিং হোমে বসবাস করেন কানে।
গিনেস স্বীকৃতি উদ্যাপনে খোদ নগরের মেয়র সোইচিরো তাকাশিমা উপস্থিত ছিলেন। এ সময় কানেকে জিজ্ঞেস করা হয়, তার জীবনে সবচেয়ে খুশির মুহূর্ত এসেছিল কখন? জবাবে তিনি বলেন, ‘এখন।’
১৯২২ সালে হিদিও তানাকার সঙ্গে বিয়ে হয় কানের। এর পর এই দম্পতির ঘর আলো করে আসে চার সন্তান। একটি সন্তান দত্তকও নেন তারা।
এখনও প্রতিদিন ভোর ৬ টায় ঘুম থেকে উঠেন কানে। বিকালটা কাটে গণিত অধ্যয়ন আর ক্যালিগ্রাফি অনুশীলন করে। তার অবসরের প্রিয় কাজ ওথেলো গেম খেলা। নার্সিং হোমের কেউ তার সঙ্গে এই খেলায় পেরে ওঠেন না বলে জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ।
-জেডসি
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ











