বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
রাজধানী ঢাকা আবারও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রা হিসেবে বিবেচিত। তবে দিনজুড়ে এ মান ওঠানামা করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
একই সময়ে একিউআই স্কোর ১৮৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার ভয়াবহ বায়ুদূষণের প্রধান কারণ ইটভাটার ধোঁয়া, পুরোনো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং অপরিকল্পিত নগরায়ণ। পরিবেশবিদরা বলছেন, শুষ্ক মৌসুমে এসব দূষণের মাত্রা আরও বেড়ে যায়।
একিউআই সূচক অনুযায়ী, স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
চিকিৎসকদের সতর্কবার্তায় বলা হয়েছে, এমন দূষিত বাতাস দীর্ঘসময় গ্রহণ করলে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের সংক্রমণ, হৃদরোগসহ নানা জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী ও শ্বাসতন্ত্রের রোগীদের জন্য এই পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, দূষণের মাত্রা বেশি থাকলে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার করা এবং ঘরের জানালা-দরজা যতটা সম্ভব বন্ধ রাখার।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন








