বিশ্বের সবচেয়ে বড় কলম, ওজন ৩৭ কেজি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কলম আমাদের নিত্যদিনের সঙ্গী। কলমের বিপুল ব্যবহারের কারণে নানা রকমের কলম আসে বাজারে। নানা আকারের, নানা মাপের কলম দোকানে গেলেই দেখা যায়।
কিন্তু একটি কলমের ওজন যদি হয় ৩৭ কেজির বেশি, তখন নিশ্চয়ই চোখ কপালে উঠবে। এমনই একটি বড় কলম বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের এক ব্যক্তি। বিশ্বের সবচেয়ে বড় বলপয়েন্ট কলম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম উঠেছে সেটির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের হায়দরাবাদের বাসিন্দা আচার্য মাকুনুরি শ্রীনিবাস বিশাল আকারের একটি বলপয়েন্ট কলম বানিয়েছেন। কলমটি ৫ দশমিক ৫ মিটার বা ১৮ ফুটের বেশি লম্বা। ওজন ৩৭ দশমিক ২৩ কেজি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে বিশ্বে এত বড় কলম বানানো হয়নি। এটাই বিশ্বের সবচেয়ে বড় বলপয়েন্ট কলম।
গিনেস কর্তৃপক্ষ সম্প্রতি কলমটি নিয়ে বানানো একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে বিশাল আকারের কলমটি তুলে ধরেছেন। লেখার চেষ্টা করছেন। এতে বলা হয়েছে, কলমটি দিয়ে লিখতে গেলে চার থেকে ৫ জনের প্রয়োজন হয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই আচার্য শ্রীনিবাসের এমন উদ্যোগের প্রশংসা করেছেন। তবে অনেকেই এই কলমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, মজা করেছেন। একজন ভিডিওর নিচে মজা করে লিখেছেন, ‘কলমটি হয়তো হাল্কের ব্যবহারের জন্য বানানো হয়েছে।’
আচার্য শ্রীনিবাস সংবাদমাধ্যমকে জানান, ছোটবেলায় তার মা তাকে একটি কলম উপহার দিয়েছিলেন। সেটি তার ভীষণ পছন্দের ছিল।
তখন থেকেই তিনি ভিন্ন ধরনের কলম বানানোর চিন্তা করতেন। সেই চিন্তা বাস্তবায়ন করতে গিয়ে বানিয়ে ফেলেন বিশ্বের সবচেয়ে বড় কলম, যা তাকে এনে দেয় বিশ্ব রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


