বিশ্বের ১০ দূষিত শহরের ৭টিই ভারতে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের সর্বাপেক্ষা দূষিত শহরের মধ্যে ভারতেই রয়েছে ৭টা শহর। আইকিউএয়ার, এয়ারভিজুয়াল ও গ্রিনপিসের এক সমীক্ষায় দেখা গিয়েছে এশিয়ার দক্ষিণের দেশগুলোতে বায়ুমণ্ডল দিনদিন অত্যন্ত দূষিত হয়ে উঠছে, যা ভাঁজ ফেলেছে পরিবেশ বিশেষজ্ঞদের কপালে।
গত বছর সমীক্ষা পরিচালনা করে বিশ্বের সর্বাপেক্ষা দূষিত শহরের একটি তালিকা প্রকাশ করেছে আইকিউএয়ার, এয়ারভিজুয়াল ও গ্রিনপিস। এই তালিকায় বিশ্বের সর্বাপেক্ষা দূষিত শহর ভারতের গুরুগ্রাম। এটি ছাড়া শীর্ষ ১০ শহরের মধ্যে আরও ৬টি ভারতের। বাকি তিনটির একটি চীনের এবং দুটি পাকিস্তানের।
গুরুগ্রাম ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণপশ্চিমে অবস্থিত। এরপরই আছে দিল্লি সংলগ্ন ভারতের আরেকটি শহর গাজিয়াবাদ। এরপর তৃতীয় স্থান আছে পাকিস্তানের ফয়সালাবাদ শহর। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে আছে ভারতের ফরিদাবাদ, ভিবাডি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে আছে চীনের হোটান শহর, এরপর ভারতের লক্ষ্ণৌ ও দশম স্থানে পাকিস্তানের লাহোর।
এনডিটিভির খবরে বলা হয়, বায়ুতে দূষণের মাত্রা পিএম ২.৫-এর বেশি হলে তা মানুষের শ্বাসযন্ত্র ও শরীরের ওপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। ভারত ছাড়াও প্রতিবেশী বাংলাদেশ, চীন, পাকিস্তান ইত্যাদি দেশগুলোও দূষণের নিরিখে খুব একটা পিছিয়ে নেই। বিশ্ব ব্যাংক জানিয়েছে, দূষণের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয় ভারতীয় নাগরিকরা। এর মধ্যে চিকিৎসার জন্যই জিডিপি-র ৮.৫ শতাংশ খরচ করতে হয়।
এদিকে, চীন দূষণ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে ভারতীয় গণমাধ্যমটি বলছে, যার ফলে গত বছরেই আগের তুলনায় দূষণের পরিমাণ ১২ শতাংশ কমেছে।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









