বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বস। চলতি বছরের এই তালিকায় গতবারের চেয়ে তিন ধাপ পিছিয়ে ২৯তম স্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৯ সালেও বরাবরের মতো শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। গতবছর এই তালিকার ২২ নম্বর স্থানে থাকা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্ডে এ বছর দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ক্রিস্টিন ল্যাগার্ডে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
ওই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের ৫২তম স্পিকার ন্যান্সি পেলোসি।
প্রতি বছরই বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। এবার সেই তালিকায় ২৯ তম স্থানে থাকলেও আগের বছর ২৬তম স্থানে থাকা শেখ হাসিনা ২০১৭ সালে তালিকায় ছিলেন ৩০তম স্থানে।
এবারের তালিকায় ২৯তম স্থানে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ফোর্বসের পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চতুর্থবার এবং টানা তৃতীয়বার মতো সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টি আসন নিয়ে নির্বাচনে জয় লাভ করে বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।
ফোর্বস জানায়, এই সময়ে তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যে জোর দিয়ে কাজ করে যাচ্ছেন।
অ্যাঙ্গেলা মেরকেলের টানা দখলে এই স্থানটি ২০১১ সাল থেকে। অবশ্য মাঝের ২০১০ সাল বাদে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শীর্ষস্থানটি তারই ছিল।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











