ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৩৫:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য জানান।


তিনি বলেন, বিস্ফোরণে আহতদের জন্য আমরা সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছি। এর জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। এর মধ্যে পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৫ জন এখানে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আরও ৯ জন ভর্তি রয়েছেন।

ঢামেক পরিচালক আরও বলেন, বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আমরা আহত ব্যক্তিদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছি।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এদিকে বিস্ফোরণে হতাহতের রাজধানীর বংশাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।