বিহারে মধ্যরাতে বিস্ফোরণ, নারী ও শিশুসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ভারতের বিহার রাজ্যে মধ্যরাতে বিস্ফোরণে শিশু ও নারীসহ ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিহারের ভাগলপুর জেলার তাতারপুর থানা এলাকার একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অনেকে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাড়ির মধ্যে আতশবাজি তৈরি হচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রথমে সাত জনের মৃতদেহ উদ্ধার হয়। তাদের মধ্যে এক শিশুও ছিল। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভাগলপুর জেলা প্রশাসক সুব্রত কুমার সেন জানান, যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল, সেখানে আতশবাজি তৈরি করা হত। বিস্ফোরণের আসল কারণ কী সেটা তদন্ত শেষে জানানো হবে।
ঘটনার পরে স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ থেকে অনেককে উদ্ধার করলেও পুলিশ কয়েক ঘণ্টার পরিশ্রমের পর জেসিবির সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে নেয়। উদ্ধার কাজ চলছে। আরও অনেক মানুষের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে।
বিস্ফোরণে পাকা বাড়িটি সম্পূর্ণ ভেঙে গেছে। এমনকি বিস্ফোরণের মাত্রা এতটাই ছিল যে পাশের বেশ কয়েকটি বাড়ির দেয়াল ভেঙে গেছে। মাঝরাতে কয়েক কিলোমিটার পর্যন্ত বিকট শব্দ শোনা যায়। ঘুমন্ত অবস্থায় আহত হয়েছেন অনেক প্রতিবেশী। তাদের বেশ কয়েকজনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










