বিয়ে করছেন জেসিন্ডা আরডার্ন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৩৮)। নেভ নামে তাদের একটি দুই বছর বয়সী কন্যাসন্তানও রয়েছে।গত মাসে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয় দফায় জেতার পর বিয়ের পরিকল্পনার কথা জানান তিনি। সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বিয়ের কথা জানালেও এখনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন তিনি।
বুধবার নিউ প্লাইমাউথ শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের বেশ কয়েকটি পরিকল্পনা আছে। বিস্তারিতভাবে আয়োজনের আগে পরিবার ও বন্ধুদের তা জানানোর দরকার আছে।
৪০ বছর বয়সী আরডার্ন ৪৪ বছর বয়সী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান করে রেখেছেন।
নভেল করোনাভাইরাস মোকাবিলায় সাফল্য, ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর হাতাহতদের পাশা থাকাসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আরডার্ন দেশ ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
প্রধানমন্ত্রী জেসিন্ডা এর আগে বলেছিলেন, তিনি ও গেফোর্ড সাধারণ নির্বাচনের আগে বিয়ে করবেন না। আর নির্বাচনের পর আজ সুযোগ পেয়ে সাংবাদিকরা তার বিয়ের খবর জানতে চান।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১২ সালের একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরডার্ন ও গেফোর্ডের প্রথম দেখা হয়েছিল। এরপর প্রেম থেকে পরিণয়, ২০১৮ সালের জুনে জেসিন্ডা প্রথম সন্তানের জন্ম দেন। পরে তিনি শিশুসহ নিউইয়র্কের জাতিসংঘের সম্মেলনেও যোগ দিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা ছিল এটা। প্রথম জন ছিলেন পাকিস্তানের দু’বারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











