ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:৪৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বিয়ে করার একদম ইচ্ছে নেই: তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন এবং অভিনয় ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। অভিনেত্রীর ভাষ্য উঠে এসেছে ব্যক্তিগত জীবন ও পেশাদারিত্বের মধ্যে ভারসাম্য রক্ষার এক কঠিন সমীকরণ।

অভিনেত্রী গণমাধ্যমকে জানান, তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। তার মতে, বিয়ে করতে আরও অন্তত চার-পাঁচ বছর দেরি আছে। তানিয়া বলেন, ‘যদি আমি কখনো বিয়ে করি, আমার মনে হয় না যে আমি অভিনয় আর সংসার একসঙ্গে পরিচালনা করতে পারব। আমার ধারণা, দুটো একসঙ্গে চালানো সম্ভব নয়।’

‘আমি হয়তো অভিনয় ছেড়ে দেবো। তবে আমি জানি না ভাগ্যে কী আছে। এখনকার মতো আমার মনে হয় যে, দুটো একসঙ্গে পরিচালনা করতে পারব না।’

সম্প্রতি তার মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হয়। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘বিয়ের পর অভিনয় ছেড়ে দিচ্ছি, দ্বিতীয় বিয়ের কথা  চিন্তা করছি কি কি যেন আসলো সে জিনিসগুলো আসলে আমি এভাবে বলিনি এটা অপ্রত্যাশিত ছিল।’ 

তানিয়া বৃষ্টির কাছে বিয়ে কোনো আবশ্যিক বিষয় নয়। তিনি বলেন, ‘বিয়ে করার একদম ইচ্ছে নেই, সত্যি কথা। বিয়ে করতেই হবে ব্যাপারটা তা না।’তিনি অভিনেত্রী জয়া আহসানের উদাহরণ টেনে বলেন, ‘আমি যার খুব বড় ফ্যান জয়া আহসান আপু, তিনি কিন্তু মাশাআল্লাহ এই দিকটা (বিয়ে) ছাড়াই এখন এত সুন্দর ক্যারিয়ার করেছেন। আমার মনে হয়, তার জীবনে আর কিছু দরকার নেই।’

তার কথায়, ‘বিয়েটা মেয়েদের ক্ষেত্রে দরকার হয় তা নয়। আমার অনেক দায়-দায়িত্ব আছে, পরিবার আছে, মা আছে, বোন আছে। আমি তাদের নিয়েই সুখী। সামনেও সুখী থাকব। তবে আমি এটাও বলতে পারছি না যে আমি কখনো বিয়ে করব না। যখন যেটা ভাগ্যে থাকবে, তখন সেটাই হবে। কিন্তু বিয়ে করতেই হবে, এমন ইচ্ছে আমার নেই।’