ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:১৬:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিয়ে-মাতৃত্ব ক্যারিয়ারে ক্ষতি করে না : কারিনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৮ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ধরনের গতানুগতিক ধারণা প্রচলিত আছে, সেটা ঢালিউড, বলিউড, টালিউড আর হলিউডে হোক। এ ধারণা হল কোন অভিনেত্রীর বিয়ে হলেই তার ক্যারিয়ারের পতন ঘটে, আর বাচ্চা হলে তো কথায় নেই। পুরো ক্যারিয়ারই বরবাদ। প্রচলিত এ ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমানিত করেছেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর।


সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, বিয়ে করলে আর কাজ পাবো না, এটাও শুনতে হয়েছে আমাকে। কিন্তু সেই পরিস্থিতি বদলে ফেলেছি আমি। মা হয়ে আমার যতটা ভাল লেগেছে, অভিনয়ও আমার কাছে ততটাই ভাল লাগার।

 

বিয়ের পর অন্ত:সত্বা থাকা অবস্থায় শুটিং করেছেন এই নায়িকা। এছাড়া বিভিন্ন ফটোশুটেও দেখা গেছে তাকে। আবার সন্তান তৈমুরের জন্মের পরও যত দ্রুত সম্ভব শুটিং ফ্লোরে ফিরেছেন কারিনা। সেই সাথে তৈমুরকে সময় দেওয়ার ক্ষেত্রেও নিজের কর্তব্য ভাগ করে নিয়েছেন নবাব পরিবারের স্ত্রী। এভাবে সবসময় সবদিকে মানিয়ে চলতে অভ্যস্ত কারিনা। একদিকে সংসার, বাচ্চা, পরিবার অন্যদিকে অভিনয়, দুটোই পরিকল্পনা ছাড়া সঠিকভাবে করা সম্ভব নয় বলে মনে করেন কারিনা। আর গতানুগতিক এসব ভ্রান্ত ধারণাকে পাত্তাই দেন না এ অভিনেত্রী। তিনি মনে করেন বিয়ে, মাতৃত্ব এগুলো মেয়েদের জীবনে খুব স্বাভাবিক ঘটনা। তার জন্য ক্যারিয়ারে কোন ক্ষতি হয় না।



গত ১জুন মুক্তি পেয়েছে কারিনা অভিনীত ছবি ‘ভিরে দি ওয়েডিং’। শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ভিরে দি ওয়েডিং’ মূলত চার বান্ধবীর একসঙ্গে থাকার গল্প নিয়ে তৈরি। এ সিনেমা বক্স অফিস হিট হয়েছে। সামনে অভিনয় করছেন আরও নতুন ছবিতে। পরিবার, সন্তান এগুলো নিয়ন্ত্রন করেই বলিউডে আবার নিজেকে মেলে ধরছেন বেবো খ্যাত কারিনা ।