ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৫৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিয়ের কথা প্রকাশ করবেন ফারিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৩৭ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

ছোট পর্দার ‘সুইট গার্ল’ শবনম ফারিয়া। অভিনয়শিল্পী এবং মডেল। শোনা যাচ্ছে সম্প্রতি তিনি বিয়ে করেছেন। এমন গুঞ্জনে এ সময়ে মুখরিত শোবিজ অঙ্গন। শুধু তাই নয়, ফারিয়ার বরের নামও এখন মিডিয়াতে ওপেন সিক্রেট। তাহলে কে সেই ভাগ্যবান!

কানাঘুষা চলছে এশিয়াটিক জে ডব্লিউ টি’র ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছেন এই অভিনেত্রী।

এদিকে বিয়ে নিয়ে ফারিয়া কিছু না জানালেও অনেকেই শুভ কামনা করছেন এই নবদম্পতির জন্য। কাছের স্বজন ও বন্ধুরা তাকে শুভেচ্ছাও জানিয়েছেন।

এ সম্পর্কে শবনম ফারিয়া বলেন, ‘সবাই আমার বিয়ের ব্যাপারে জানতে চাচ্ছে। আমি শিগগিরই এ বিষয় নিয়ে জানাবো। আর বেশি অপেক্ষা করতে হবে না আপনাদের।’

বর্তমানে ঈদের নাটক-টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম ছবি ‘দেবী’। হুমায়ূন আহমদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী। ‘ আর এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন ছোট পর্দার ‘সুইট গার্ল’ শবনম ফারিয়া।