বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, শ্বশুরবাড়ি থেকে পালালেন প্রবাসী!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার
বিয়ের দাবিতে অনশন করা তরুণী (বাঁয়ে) ও সিঙ্গাপুর প্রবাসী রাকিব হাসান রনি
কিশোরগঞ্জের তাড়াইলে বিয়ের দাবিতে এক প্রবাসীর শ্বশুরবাড়িতে গিয়ে অনশন করেছেন এক তরুণী। তাকে দেখে রাকিব হাসান রনি (৩০) নামের ওই সিঙ্গাপুর প্রবাসী শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গেছেন।
ওই তরুণীর বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হলেও তিনি কিশোরগঞ্জ সদরে গাইটাল এলাকায় তার বোনের বাড়িতে থাকেন। সেখান থেকেই শহরের বড় বাজার এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন।
ওই তরুণীর দাবি, তাড়াইলের রাউতি ইউনিয়নের সুরঙ্গল গ্রামের আজিম উদ্দিনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রাকিব হাসান রনির সঙ্গে তার পরিচয় হয় ফেসবুকে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত চার বছর ধরে তাদের প্রেম চলছে।
ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় গত ২০ দিন আগে পরিবারের পছন্দমতো পাশের এক তরুণীকে বিয়ে করেন রাকিব হাসান রনি। বিয়ের পর প্রেমিকা দাবি করা ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। গত বৃহস্পতিবার রনির বিয়ের খবর পান তার ওই তরুণী। পরে গতকাল শুক্রবার সকালে রাকিব হাসান রনির সঙ্গে দেখা করতে তার শ্বশুরবাড়িতে যান। তাকে দেখতে পেয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান রনি।
রনিকে না পেয়ে তার শ্বশুরবাড়ির একটি কক্ষে প্রবেশ করে আত্মহত্যার হুমকি দেন ওই তরুণী। খবর পেয়ে তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব আহম্মেদ রিপন গিয়ে তাকে উদ্ধার করেন।
ওই তরুণীর বরাত দিয়ে এসআই রাজীব আহম্মেদ রিপন জানান, ফেসবুকের মাধ্যমে প্রবাসী রনির সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে রনি দেশে এলে তারা দুজনে এক সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। স্বামী-স্ত্রীর পরিচয়ে গত ১৮ অক্টোবর নারায়ণগঞ্জে ওই তরুণীর ভগ্নিপতির বাড়িতে এক সঙ্গে রাতে থেকেছেন। এরপর রনি আবার সিঙ্গাপুরে চলে যান।
এসআই আরও জানান, বিয়ের দাবিতে অনশনে থাকা ওই তরুণী থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তাই তাকে উদ্ধার করে তাড়াইলের রাউতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরীফ উদ্দিন জুয়েলের জিম্মায় রেখে আসা হয়েছে।
ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন জুয়েল জানান, গতকাল বিকেলে রাউতি ইউপির গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য লোকদের সঙ্গে ওই তরুণীকে দিয়ে সুরঙ্গল গ্রামে রাকিব হাসান রনির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই তরুণীকে বাড়িতে ঢুকতে দেয়নি রনির পরিবারের লোকজন। পরে গতকাল রাতেই ওই তরুণীর ভাইয়েরা এসে তাকে বাসায় নিয়ে যায়।
ওই তরুণী বলেন, ‘আমাকে বিয়ে না করলে রাকিব হাসান রনির বিরুদ্ধে নারী-নির্যাতন আইনে মামলা করব।’
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



