বিয়ের পরে যে ৫ ভুল করবেন না
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিয়ের পরে জীবনে অনেক পরিবর্তন আসে। সেসব পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। তাল মিলিয়ে চলতে পারলে খুব একটা সমস্যা হয় না। কিন্তু এই পরিবর্তনগুলো ধরতে না পারলেই ঘটে মুশকিল। দুজন একসঙ্গে সংসার করতে গিয়ে হয়তো এমন অনেক ভুল হয়ে যেতে পারে, যেগুলো আসলে তারা বুঝতেও পারেন না। তাই জেনে নেওয়া জরুরি, বিয়ের পরে কোন ভুলগুলো করা যাবে না-
পরিবার নিয়ে চিন্তা না করা
বিয়ের পরে এই ভুল অনেকেই করে থাকেন। পরিবারের কোনো বিষয়ে চিন্তা করতে চান না। দুজন মিলে যেহেতু নতুন একটি সংসার শুরু করেছেন, পরিবারের ভালো-মন্দ সব দিকেই রাখতে হবে খেয়াল। এখন আর দুজনের আলাদা বলে তেমন কিছু নেই। বাড়ির ছোট-বড় নানা কাজে, নানা সিদ্ধান্তে দুজনেরই অংশগ্রহণ থাকতে হবে। এভাবে ধীরে ধীরে তৈরি হবে পরস্পরের প্রতি টান। বুঝতে শিখবেন একে অন্যের প্রয়োজনীয়তা।
নিজের মতো চলা
নিজস্বতা ধরে রাখা আর নিজের মতো চলা এক কথা নয়। একটি পরিবার গড়ে তুলতে চাইলে কিছু বিষয়ে ছাড় দিতে হবে দুজনকেই। এখানে খামখেয়ালি আচরণ করলে সংসার সুন্দরভাবে চলবে না। নিজের মনের বাইরেও কিছু কাজ করতে হবে। ছাড় দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে সময়। সংসার করতে গেলে দায়বদ্ধতার বিষয়টি মাথায় রাখতে হবে সব সময়।
পরনিন্দা
মানুষ তো একা থাকতে পারে না। একে অপরের সঙ্গে কথা-গল্প চলতে থাকে। সেই কথার মূল উদ্দেশ্য যদি হয় পরনিন্দা, তবে সেটি ইতিবাচক কিছু নিয়ে আসবে না। আপনার শ্বশুরবাড়ি মানে আপনার সঙ্গীর নিজের বাড়ি। সুতরাং শ্বশুরবাড়ির নিন্দা করবেন না। এমনিতেও পরনিন্দাকারী কারও পছন্দের হতে পারে না। তাই নিজেকে সংযত রাখুন।
অন্যের সঙ্গে তুলনা
আপনারা দুজন দুই পরিবেশে বড় হয়েছেন। সুতরাং আপনাদের অনেক অভ্যাসেই অমিল থাকা স্বাভাবিক। আপনার বাড়ির লোক বা আত্মীয়-স্বজনের সঙ্গে সঙ্গীর তুলনা করতে যাবেন না। দুজন মিলে একটি নতুন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করুন, যেখানে অসুন্দরের বদলে সুন্দরের ঠাঁই হবে। একে অপরকে ছোট করার চেষ্টা করলে মূলত আপনারা দুজনেই ছোট হবেন।
কারণ ছাড়াই ঝগড়া
একটু-আধটু ঝগড়া হলে তা সম্পর্ককে আরও গভীর করতে পারে। তাই বলে প্রতিদিন ঝগড়া করতে লেগে যাবেন না। সারাক্ষণ যদি ঝগড়াই করতে থাকেন তবে সুসম্পর্ক কখন গড়ে উঠবে? ঝগড়া থেকে মনোমালিন্য, সেখান থেকে একে অপরকে অসহ্য লাগতে শুরু হতে পারে। তাই নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি করতে না চাইলে ঝগড়া এড়িয়ে চলুন। বিশেষ করে ছোটখাটো কারণে বা কারণ ছাড়াই ঝগড়া করবেন না।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








