ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:২৮:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বিয়ের পোশাক পরেই ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

১৬ বছর বয়সে ন্যান্সির সঙ্গে দেখা হয়েছিল মেলভিনের। স্কেটিং রিঙ্কে দেখা হয়েছিল তাদের। সম্প্রতি তারা বিয়ের ৭০ বছর উদযাপন করেছেন। বিশেষ দিনটি উদযাপন করতে ৮৭ বছরের ন্যান্সি লুবার্স পরেছিলেন তার বিয়ের দিনের পোশাক। বিয়ের ৭০ বছর উদযাপনের দিনে সামরিক পোশাক পরেছিলেন ৯১ বছরের মেলভিন।

ন্যান্সি ও মেলভিনের বিয়ের ৭০ বছর পূর্তির মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন তাদের নাতনি আনা। কাকতালীয়ভাবে আনা পেশাদার ওয়েডিং ফটোগ্রাফার হিসেবেই কাজ করেন। এবার নানা-নানির ছবিও তুলেছেন তিনি। আনা জানিয়েছেন, বিয়ের দিনে নানা-নানি খুব বেশি ছবি তোলেননি। তাই আমি বিয়ের পোশাকে নানির ছবি তুলে দিয়েছি।

পিপলস সাময়িকী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার বাসিন্দা ন্যান্সি ও মেলভিনের সংসারে আছে ৫টি ছেলে মেয়ে ও ১২ নাতি-নাতনি। নাতি-নাতনিদের সংসারে আছে ২১টি সন্তান।