ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৫:৪৬:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিয়ের প্রলোভনে ধর্ষণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

ধর্ষণের অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম।

শনিবার রাতে গ্রেপ্তারের পর আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জে।

পুলিশ জানিয়েছে, সাইফুলের সঙ্গে সুনামগঞ্জের এক ছাত্রীর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার বিয়ের কথা বলে তাকে সিলেটের আখালিয়া এলাকার একটি মেসে নিয়ে যান সাইফুল। পরে সেখানে আটকে রেখে তিন দিন ধর্ষণ করেন তিনি। গতকাল বিকেলে কাজী অফিসে যাওয়ার কথা বলে তাকে সুনামগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যান সাইফুল। এর পর কৌশলে পালিয়ে যান তিনি। পরে নিজের মুঠোফোনও বন্ধ করে দেন তিনি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল্লাহ উইমেননিউজকে বলেন, ওই ছাত্রী থানায় অভিযোগ দেওয়ার পর গতকাল রাতেই সাইফুলকে সিলেট থেকে আটক করে সুনামগঞ্জে আনা হয়। পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন সাইফুল। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।