বীর মুক্তিযোদ্ধা রমা দাস, স্বীকৃতিহীন এক যোদ্ধা
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার
বীর মুক্তিযোদ্ধা রমা দাস, স্বীকৃতিহীন এক যোদ্ধা
মুক্তিযুদ্ধ চলাকালে নয় নম্বর সেক্টরে ১১৮ জন সদস্যের নারী মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন রমা দাস৷ যুদ্ধ চলাকালে নানা ঝুঁকিপূর্ণ ও হৃদয় বিদারক ঘটনার মুখোমুখী হয়েছেন রমা৷ দীর্ঘ চার দশক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তিনি৷
তিনি বলেন, আমরা একবার সাতক্ষীরা গিয়েছিলাম মেয়েদের নিয়ে৷ আমি যখন স্পায়িং করছিলাম, সব খোঁজ খবর নিচ্ছিলাম, তখন একজন রাজাকার আমাদের খুব সন্দেহ করে এবং বলে, এরা নিশ্চয়ই আওয়ামী লীগ৷ তরপর বলে, এরা নিশ্চয়ই মুক্তি৷ তখন একজন পাকিস্তানি সেনাও এসে বলল, মুক্তি হ্যায়? তখন আমরা বহুকষ্টে এক পরিবারের কাছ থেকে বোরখা নিয়ে সেটি পরে ওদের ফাঁকি দিয়ে চলে আসি৷ সেই ভয়ংকর ঘটনার কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে৷ কারণ আমাদের দেহ তল্লাশি করলে তারা বোমা পেতো৷ আমাদের সাথে বোমা ছিল৷ কিন্তু ভাগ্য ভালো ছিল বলে ধরা পড়িনি৷'
একবার ভুল করে শান্তিবাহিনীর চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নিয়েও কীভাবে বেঁচে যান, সেসস্পর্কে রমা দাস বলেন, ‘আরেকবার শান্তি বাহিনীর এক চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম৷ প্রথমে আমাদের ভুলটা বুঝতে পারিনি৷ তবে সেই ভদ্রলোক শান্তি বাহিনীর চেয়ারম্যান হয়েও আমাদের অনেক সাহায্য করেছেন৷ আমাদের খেতে দিয়েছেন৷ এরপর যখন দেখছেন, আমরা খুব বিপদগ্রস্ত নারী তখন তিনি আমাদের রাতের আঁধারে গরুর গাড়িতে করে যশোর সিএন্ডবি রোড থেকে পার করে দিয়েছেন৷ আমাদের সামনে কিন্তু পাক সেনারাও পড়েছিল৷ তারা গাড়ি তল্লাশি করতে চাইলো৷ কিন্তু শান্তি বাহিনীর চেয়ারম্যান আমাদের সাথে একজন লোক দিয়ে দিয়েছিলেন৷ সেই লোক তখন একটা জায়গার নাম জানিয়ে তাদের বললো শান্তি বাহিনীর ঐ চেয়ারম্যানের পরিবারের সদস্য গাড়িতে আছে৷ তখন আর আমাদের গাড়ি তল্লাশি করেনি পাক সেনারা৷ তারপর ওই লোক এভাবে আমাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে৷ সেখানে আমাদের লোক ছিল৷ তাদের সাথে আমরা সীমান্ত পেরিয়ে চলে যায়৷'
মুক্তিযুদ্ধের সময় দেশবাসীর সহায়তার কথা উল্লেখ করে রমা দাস বলেন, ‘আমরা মুক্ত এলাকায় যেতাম৷ তথ্য সংগ্রহ করে আনতাম৷ দেশবাসী আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন৷ তারা যদি দেখতো, রাজাকার আসছে তাহলে তারা আমাদের গোপনে বলে দিতো৷ এছাড়া যারা আওয়ামী লীগের ছিল সাধারণত তাদের বাড়িতে গিয়েই আমরা থাকতাম এবং সেই অঞ্চলের খোঁজ খবর নিতাম৷'
মুক্তিযুদ্ধের সময়ের নানা দৃশ্য ও ঘটনা নিয়ে জহির রায়হানের তৈরি কিছু তথ্যচিত্রে তার সাক্ষাৎকার ও প্রশিক্ষণের ছবি রয়েছে বলে জানিয়েছেন রমা দাস৷
স্বাধীন দেশে জাতি গঠনের কাজে নিজেকে নিয়োজিত করেন তিনি৷ এছাড়া শিক্ষকতা পেশার পাশাপাশি মহিলা সংস্থা, গালর্স গাইড এবং রেড ক্রিসেন্ট এর কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন তিনি৷
কিন্তু এতো নিষ্ঠার সাথে ঝুঁকি নিয়ে দেশের মুক্তির জন্য কাজ করেও দীর্ঘ প্রায় চার দশক মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি কিংবা কোন সুযোগ-সুবিধা পাননি মুক্তিযোদ্ধা রমা দাস৷
তিনি বলেন, ‘দুঃখ হলো সরকারের পক্ষ থেকে আমরা কিছুই পাইনি৷ আমার স্বামী এখানে একটি সরকারি কলেজের অধ্যাপক ছিলেন৷ তিনিও কিছু পাননি, আমিও কিছু পাইনি৷ কোন বেতন বৃদ্ধি, আর্থিক সুবিধা কিংবা কোন সম্মানী কিছুই পাইনি আমরা৷ আমাদের ছেলেমেয়েরাও সরকারের পক্ষ থেকে কোন চাকরি কিংবা কোন সুযোগ-সুবিধা পায়নি৷'
এমনকি ২০০১ সালে মুক্তিযোদ্ধা সংসদের যাচাই বোর্ড তার কাছে মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান এবং সমাপ্তির দলিল-প্রমাণ দেখতে চেয়েছিলেন৷ সেগুলো দেখাতে না পারায় তাকে অপমাণ করা হয়৷ তবে কয়েক বছর আগে ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বিশেষভাবে উদ্যোগ নিয়ে তাকে মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করেন বলে জানান রমা দাস৷ এজন্য জেলা প্রশাসক বিশ্বাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ত্যাগী নারী মুক্তিযোদ্ধা৷
কৃতজ্ঞতা: ডয়েচে ভেলে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

