বুদ্ধিমত্তা বাড়াতে যে কাজগুলো করবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে নিজেকে দক্ষ ও বুদ্ধিমান প্রমাণ করা কিন্তু সহজ নয়। এদিকে চাকরিদাতারা সব সময় বুদ্ধিমান ও চটপটে প্রার্থীই খোঁজ করেন। বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য আপনাকে মস্তিষ্কের ব্যায়াম করতে হবে এবং সেইসঙ্গে করতে হবে কিছু কাজ। তাহলে চলুন জেনে নেওয়া যাক এমনকিছু সাধারণ কাজ সম্পর্কে, যেগুলো আপনার বুদ্ধিমত্তার উন্নতি করতে সাহায্য করবে-
চারপাশে মনোযোগ দিন
চারপাশের পরিবেশ এবং পরিস্থিতির দিকে গভীর মনোযোগ থাকলে তা আপনাকে অনেককিছু শিখতে সাহায্য করবে। যেমন অনুভূতি, আবেগ, যুক্তি ইত্যাদি সহজে বুঝতে পারবেন। কোনো মানুষ বা অন্যকিছুর দিকে গভীর মনোযোগ দিয়ে দেখলে আপনি নতুন কিছু শিখতে পারবেন। সেইসঙ্গে পাবেন নতুন কোনো দৃষ্টিভঙ্গিও।
পাজল মেলানো
মস্তিষ্কের ব্যায়াম হিসেবে পাজল মেলানো খুবই ভালো অভ্যাস। সুডোকু কিংবা শব্দ মেলানো মনকে উদ্দীপিত করে এবং দ্রুত সমাধানের জন্য উৎসাহিত করে। প্রতিদিন যদি পাজল মেলানোর অভ্যাস করেন তবে জীবনের নানা সমস্যার সমাধান করাও অনেক সহজ হয়ে যাবে।
মেডিকেশন
মেডিকেশন বা ধ্যান আমাদের মনকে অনেকটাই উদ্দীপিত করে তোলে। এটি মন থেকে সমস্ত নেতিবাচক ও দূষিত চিন্তা দূর করে এবং সব সময় ইতিবাচক মানসিকতা ধরে রাখে। সেইসঙ্গে এটি উদ্বেগ ও হতাশাও দূর করে। প্রতিদিন অন্তত ৫ মিনিট মেডিকেশন করলে তা আপনার বুদ্ধিমত্তা অনেকটাই বাড়িয়ে দেবে।
সংবাদপত্র পড়ুন
প্রতিদিন সংবাদপত্র বা অনলাইন পত্রিকা পড়ার মাধ্যমে খুব সহজেই দেশ ও চলমান বিশ্ব সম্পর্কে সম-সাময়িক ধারণা পেতে পারবেন। চারপাশে কী ঘটছে সে সম্পর্কে ধারণা রাখা অবশ্যই একটি দক্ষতা। কে এ সম্পর্কিত কিছু জানতে চাইলেও আপনি সহজে উত্তর দিতে পারবেন। এতে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে এবং বিশ্বের কোথাও কী ঘটছে সে সম্পর্কেও সচেতন থাকতে পারবেন।
বই পড়ুন
গল্পের বই কিংবা উপন্যাস পড়ার মাধ্যমে খুব সহজেই আপনার কল্পনাশক্তি বাড়িয়ে নিতে পারেন। একটি উপন্যাস যখন লেখা হয়, তার পেছনে লেখকের অপরিসীম সৃজনশীলতা থাকে। তাই বই পড়ার মাধ্যমে আপনার জ্ঞান তো সমৃদ্ধ হবেই সেইসঙ্গে কল্পনাশক্তি ও সৃজনশীলতাও বৃদ্ধি পাবে। এর ফলে আপনি অন্যদের ভাবনা ও আবেগ সম্পর্কে খুব সহজেই বুঝতে পারবেন।
কৌতুহলী হোন
পৃথিবীর কোথায় কী ঘটছে তা জানার জন্য যত বেশি কৌতুহলী হবেন, তত বেশি শিখতে ও জানতে পারবেন। তাই প্রশ্ন করতে শিখুন এবং পাজল মেলানোর অভ্যাস করুন। কারণ দক্ষতা বৃদ্ধির জন্য এগুলো খুবই কার্যকরী উপায়। আশেপাশের মানুষ, সহকর্মী, শিক্ষক, বস, অভিভাবক, আপনজন সবার সঙ্গে কথা বলুন। প্রত্যেকের সঙ্গে কথা বলেই আপনি কোনো না কোনো জ্ঞান অর্জন করতে পারবেন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

