ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৬:১১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১৪ জুলাই ২০২৩ শুক্রবার

বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বুলবুল মহলানবীশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খ্যাতিমান শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, বুলবুল মহলানবীশ একাধারে কবি, লেখক, গায়ক, আবৃত্তিশিল্পী, অভিনেতা এবং টেলিভিশন-বেতার-মঞ্চে  শিল্প-সাহিত্যিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। তিনি ছিলেন সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 
তিনি আরো বলেন, বুলবুলের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিখ্যাত এই শিল্পী তার কাজের মধ্য দিয়ে দেশবাসীর কাছে বেঁচে থাকবেন।
সরকার  প্রধান প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত উপলক্ষ্য করে বেতারে প্রচারিত ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটিতে বুলবুলও একজন শিল্পী ছিলেন ।
প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেলা, উদীচী, সেক্টর্স কমান্ডার ফোরাম এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মতো অনেক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বুলবুল। আজ ভোরে ঢাকার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।