ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:০৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

বুস্টার ডোজ দিতে বিশেষ ক্যাম্পেইন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সারাদেশের সাধারণ মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দিতে বিশেষ ক্যাম্পেইন করবে সরকার।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে প্রায় ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ এবং ৫০ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে।’


যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া হয়েছে, ছয় মাস পরেই তাদের সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক দাবি করেছেন, গত ফেব্রুয়ারিতে এক দিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দিয়েছে সরকার। এটা বিরাট ব্যাপার। টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের স্থান এখন আট নম্বরে।