বুড়িগঙ্গার নিচে গ্যাস লাইনে ফাটল, ভোগান্তিতে অনেকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে বড় ধরনের লিকেজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে করে আমিনবাজার, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, আদাবর, আজিমপুর, পুরান ঢাকাসহ আশপাশের এলাকার কয়েক লাখ গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান বুধবার দুপুরে বলেন, আমিনবাজার থেকে আসা গ্যাস পাইপলাইনটি বুড়িগঙ্গা নদীর নিচে লিকেজ হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমিয়ে রাখা হয়েছে। তিন দিন ধরে তিতাসের লোকজনের সঙ্গে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল একসঙ্গে মেরামতের কাজ করছে।
বুধবার একটি লিক ক্ল্যাম্প বসানো সম্ভব হয়েছে, তবে পুরোপুরি মেরামত এখনও শেষ হয়নি। বিশেষ আকারের নতুন লিক ক্ল্যাম্প তৈরি করে আবার কাজ শুরু করতে হবে। আপাতত লিকেজের পরিমাণ কিছুটা কমানো গেছে। ধাপে ধাপে গ্যাসের চাপ বাড়ানো হবে।
তবে সংস্থাটি গতকাল রাতে এক বার্তায় জানায়, ‘ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় লাইনের লিকেজে ক্ল্যাম্প স্থাপন সম্পন্ন হয়েছে। বর্তমানে ওই লাইন থেকে ঢাকার নেটওয়ার্কে ২৫ পিএসআইজি চাপে গ্যাস সরবরাহ হচ্ছে। বাহ্যিকভাবে কোনো গ্যাস লিকেজ এখন পরিলক্ষিত হচ্ছে না।’
শীতে নগরজুড়ে এমনিতেই গ্যাস সংকট চলছে। এর সঙ্গে পাইপলাইনজনিত সমস্যার কারণে আমিনবাজার, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, আদাবর, আজিমপুর, পুরান ঢাকার অধিকাংশ বাসাবাড়িতে তিন দিন ধরে চুলা জ্বলছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, সারাদিন গ্যাস না থাকায় রান্না বন্ধ রাখতে হচ্ছে।
আদাবরের বাসিন্দা নাসির উদ্দিন বলেন, গ্যাস না থাকায় পরিবারের সবাইকে বাইরে খেতে হচ্ছে। এলপিজি কিনে রান্না করার কথা ভাবলেও দাম এতটাই বেশি, সেটাও কঠিন হয়ে পড়েছে। আজিমপুরের বাসিন্দা লিমা রহমানের অভিযোগ–আগে থেকে জানানো হলে অন্তত বিকল্প ব্যবস্থা নেওয়া যেত, হঠাৎ সরবরাহ কমিয়ে দেওয়া মোটেই দায়িত্বশীলতার পরিচয় নয়।
সংকটের প্রভাবে নগরের বিভিন্ন ইলেকট্রনিকস দোকানে ইনডাকশন কুকার ও বৈদ্যুতিক চুলার বিক্রি বেড়েছে। গোপীবাগের বাসিন্দা ঝর্ণা বলেন, দুদিন ধরে বাসায় গ্যাস একদম নেই। ফলে আজ (বুধবার) ইলেক্ট্রিক চুলা কিনছি।
গ্যাসচাপ কম থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। চালকরা জানান, একবার গ্যাস নিতে দুই তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, এতে আয় কমে গেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








