বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরো এক মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৩৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ৩৩ জনের লাশ উদ্ধার করা হলো। এখনো কেউ নিখোঁজ আছেন কিনা তার সন্ধান পেতে এখনো তল্লাশি চলছে।
নিখোঁজদের সন্ধানে আজ মঙ্গলবার (৩০ জুন) দ্বিতীয় দিনের অভিযানে নেমে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এদিকে আজ বেলা ১১টার দিকে শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নি বার্ডকে নদীর মাঝ থেকে টেনে এনে ভাসিয়ে তোলেন উদ্ধারকারীরা। ডুবে যাওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর এয়ার লিফ্টিং ব্যাগ দিয়ে ভাসিয়ে তোলা হয়।সোমবার সকাল ৯টার দিকে লঞ্চটি ডুবে যায়।
এদিকে এ ঘটনায় ময়ূর লঞ্চের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে নৌ-পুলিশের এসআই শামছুল আলম দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
-জেডসি
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম








