ঢাকা, শনিবার ১১, জুলাই ২০২৬ ২৩:২৮:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নির্যাতন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৃদ্ধ শ্বশুর ও শাশুড়িকে নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশি গৃহবধূকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ। গ্রেফতারকৃত নারীর নাম-উম্মে ফেরদৌসি (৩৮)।  খবর ফক্স ৩৫ এর।

স্থানীয় পুলিশ অরল্যান্ডো ভিত্তিক সংবাদমাধ্যম ফক্স ৩৫'কে বলেছে, ফেরদৌসি তার শ্বশুর-শাশুড়িকে খাবার দিতেন না, এমনকি পানিও খেতে দিতেন না। খাবারের জন্য ওই গৃহবধূর কাছে ভিক্ষা চাইতে তাদেরকে বাধ্য করতেন। কিন্তু খাবার না দিয়ে তিনি বলতেন, ‌বাংলাদেশে থাকলে তো এভাবেই থাকতে হতো। এ কারণে বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ি অপুষ্টিতে ভুগছে বলে জানায় পুলিশ।  

শাশুড়ি পুলিশকে জানিয়েছেন, খাবার ধরতে গেলে ফেরদৌসি তার ছুরি দিয়ে ডান হাতে আঘাত করেন। পুলিশ নিশ্চিত করেছে, সত্যিই তার ডান বাহুতে কাটার চিহ্ন রয়েছে।

ফেরদৌসির বিরুদ্ধে বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তিকে নিপীড়ন এবং ৬৫ বছরোর্ধ্ব ব্যক্তিকে ছুরি দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। তাকে ব্রেভার্ড কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-জেডসি