বৃষ্টি উপেক্ষা করে সড়কে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ৬ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুদিন ধরেই চলছে বৃষ্টি। বিশেষ করে সোমবার সকাল থেকে মুষলধারে বর্ষণ নগরবাসীর বিড়ম্বনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
এরমধ্যেও থেমে শিক্ষার্থীদের আন্দোলন-কর্মসূচি। সোমবার বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর রামপুরায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে।
সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম হাসান ও মাইনুদ্দিন ইসলামের স্মরণে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি পালন করে।
এর আগে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এ ঘটনার জেরে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। এর মধ্যেই ২৯ নভেম্বর রাতে বাসচাপায় নিহত হন রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম। এর পর থেকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা প্রতিদিনই কোনো না কর্মসূচি পালন করে আসছেন।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। তারা কালো ব্যাজ ধারণ করে। পাশাপাশি মুখে কালো কাপড় বাঁধা, হাতে ছিল নানা স্লোগান ও দাবি লেখা প্ল্যাকার্ড। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেয়।
স্থানীয় সূত্র জানায়, শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান নেয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



