বৃষ্টির পানিতে ভাসছে ঢাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
কয়েক ঘণ্টার থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর একটি বড় অংশ তলিয়ে গেছে পানিতে। পানিবন্দি হয়ে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ। শুক্রবার ছুটির দিন বিকালে যারা বাইরে ঘুরতে বের হবেন পরিকল্পনা করছিলেন, তাদের আশায় গুড়েবালি। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতেই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আর সে ক্ষেত্রে দুর্বল পানি নিষ্কাষণ ব্যবস্থার এই নগরে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
অধিদপ্তরের হিসাবে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার। আর তাতেই এই জলাবদ্ধতা পরিস্থিতি নগরীর দুর্বল পানি নিষ্কাষণ ব্যবস্থাকেই নির্দেশ করে।
শুক্রবার সকাল থেকেই বৃষ্টি ঝরছে। দুপুরের আগে আগে নামে ঢল। আর বৃষ্টি এলেই মিরপুর তলিয়ে যায় অবধারিতভাবে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কেন্দ্রস্থলে কারওয়ানবাজার, বাংলামোটর, শান্তিনগর, ইস্কাটন, মগবাজারেও পানিতে তলিয়ে গেছে সড়ক।
আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, সকাল ছয়টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ১ মিলিমিটার আর বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত আরো ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বলেন, ‘আগামী এক থেকে দুই দিন বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি কিছুটা কমে আসবে।’
মোহাম্মদপুর, রামপুরার বেশ কিছু এলাকা আর পুরান ঢাকার পরিস্থিতিও একই রকম। পানিতে তলিয়ে থাকায় চলাচলের দুর্ভোগ বেড়েছে। ছুটির দিনও ভিআইডি রোডে তীব্র যানজট দেখা দিচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরে এলাকার রামচন্দ্রপুর খাল এলাকার বাসিন্দারা। পয়ঃনিষ্কাশনের খালের পানি বেড়ে প্লাবিত হয় আশপাশের সড়ক, পানি ঢুকে পড়ে অনেক বাসাবাড়িতেও।
টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে মোহাম্মদপুর এলাকার লিমিটেড-৭ নম্বর খাল পাড়। এখানে পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ২২টি বাড়ির বাসিন্দারা। একই সাথে লিমিটেড-৬ নম্বর সড়কেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. আদনান বলেন, ‘বৃষ্টি হইলেই পানি জমে। চলাচল করা যায় না। নিচা কালভাট, খালে ময়লা সরকার এগুলা দেখে না।‘
রামচন্দ্রপুর খালের নবোদয় হাউজিং, আদাবর, শেকেরটেকসহ বিভিন্ন এলাকায় খালে পানির বাড়ার কারণে তা মূল সড়কে উঠে এসেছে বসে খবর পাওয়া গেছে। মূল সড়কে পানি থাকার কারণে বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
মিরপুর-১০ নম্বর, শেওড়াপাড়া, কাজীপাড়ার মূল সড়ক রোকেয়া সরণীতে বৃষ্টি পানি জমে সৃষ্টি করেছে তীব্র জলজট। মূল সড়কে এক হাঁটু পানি মাড়িয়ে চলতে হচ্ছে স্থানীয়দের।
মহাখালীর আজরতপাড়া, নাখালপাড়া, গ্রিন রোড, মালিবাগ, চৌধুরিপাড়া, ডিআইটি রোড, বাড্ডার কিছু অংশের সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কারওয়ান বাজার, মগবাজার, পান্থপথ, বঙ্গভবন এলাকায়। এছাড়া ধানমন্ডি-২৭, শুক্রাবাদ, জিগাতলা, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকাও পানির দখলে।
জলাবদ্ধতার কারণে ছুটির দিনে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বৃষ্টির কারণে দোকান বন্ধ করে বাড়ি ফিরতে হয়েছে জলে ডুবে থাকা এলাকার ব্যবসায়ীদের একটি অংশকে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





