বৃষ্টির প্রভাব কাটিয়ে সবজির বাজারে কিছুটা স্বস্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বৃষ্টির প্রভাবে বিগত প্রায় চার মাস ধরে ঊর্ধ্বগতিতে চলা সবজির দাম গত প্রায় ১৫ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা টোকা দিচ্ছে রাজধানীর সবজির বাজারে।
আজকের বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুনসহ বেশ কয়েকটি সবজি এখনো ৮০ টাকার তালিকায় আছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে সবজির দামের চিত্র দেখার চেষ্টা করা হয়েছে। দেখা গেছে, বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, নতুন শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মগবাজার কাঁচা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা। তিনি বলেন, বিগত কয়েক মাস সবজির দাম অনেক বেশি ছিল। সে তুলনায় গত সপ্তাহে কিছুটা কম দামের সবজি কেনা গেছে। গত সপ্তাহে বেশিরভাগ সবজি ছিল ৬০ টাকার ঘরে। আজ আবার কিছু কিছু বেড়ে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম এখন কম আছে।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন বলেন, সবজির দাম অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেশ কম দাম গেছে সবজির। কিন্তু এরপর বৃষ্টির কারণে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে গত সপ্তাহে যে সবজি ৬০ টাকায় বিক্রি করেছি, আজ সেটা আবার ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে শীত আসতে শুরু করায় সব ধরনের সবজির দামই এখন কমে যেতে থাকবে। পুরো শীত জুড়ে বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকবে, সে সঙ্গে দামও অনেক কমে যাবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








