বৃষ্টির সুখবর নেই, বাড়বে তাপের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বর্ষার মৌসুম আসলেও তেমন একটা বৃষ্টির দেখা মিলছে না। ক্ষণে ক্ষণে দু’একবার বৃষ্টির দেখা মিললেও তা স্থায়ী হচ্ছে না। তাপমাত্রার পারদ বাড়ছে রোজ রোজ। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরও বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিতে পারেনি। উল্টো তারা আশঙ্কা করছে, বর্তমানের চেয়েও তাপের তীব্রতা আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদরা মনে করছেন, ২৫ জুন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকলেও তা পর্যাপ্ত না। এ ব্যাপারে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘দিন অনেক লম্বা। বাতাসে জলীয়বাষ্প রয়েছে। উষ্ণ বায়ু আসছে দক্ষিণ দিক থেকে। তবে আকাশে মেঘ না থাকলেও বৃষ্টি হবে। কিন্তু অবশ্যই তাপপ্রবাহ থাকবে।’
তিনি বলেন, ‘ঋতুর পরিবর্তন আসনি। ২১ জুন সূর্য ২৩ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কিরণ দেয়। এখনও এ অবস্থার খুব একটা হেরফের হয়নি। তাছাড়া জুনে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হবে। আর জুলাইয়ে যদি স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়, তাহলে জুলাইয়েও তাপপ্রবাহ পাওয়ার সম্ভাবনা আছে।’
তবে এই আবহাওয়াবিদ মনে করেন, জুন-জুলাইয়ে গত বছরও তাপমাত্রা বেশি ছিল। এ সময় তাপমাত্রা থাকাটা অস্বাভাবিক কিছু না। তার বক্তব্য, ‘যদি বৃষ্টি হতো, আকাশ মেঘাচ্ছন্ন থাকতো তাহলেতো এ তাপমাত্রা বাড়তো না।’
এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর মৌসুমী বায়ু কম সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। যার কারণে বৃষ্টিপাতের পরিমাণও কম।
পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈদয়পুর, ঢাকা, টাঙ্গাইল, সিলেট চুয়াডাঙ্গা এবং যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।
অন্যদিকে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
গতকাল রোববার ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল শূন্য। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







