ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাইপলাইনের কাজের জন্য বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে উত্তরা ৮ নং সেক্টরসহ উত্তর পার্শ্বে টঙ্গী নদীর পাড় পর্যন্ত ও এর আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।