বে. বিশ্ববিদ্যালয় থেকে আয়কর না নিতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় থেকে আপাতত বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে আনা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকার সমন্বয়ে গঠিত একটি হাইর্কোট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ড. চৌধুরী ইশরাক সিদ্দিক। গত ১৬ সেপ্টেম্বর এ রিটটি দায়ের করা হয়। রিটে আইনসচিব, অর্থসচিব, এনবিআরের চেয়ারম্যানসহ পাঁচ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’এর সিরিয়াল ৭-কে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭ এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়। বিষয়টি নিয়ে শুনানি শেষে আদালত রুল জারি করে এবং আরোপিত ১৫ শতাংশ কর আদায় করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়।
গত তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ২০১৬ সালরে ৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর ধার্য করাকে অবৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে সরকারের আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার জন্য আদেশ দিয়েছিলো।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











