বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপনই শ্রেয়: পরীমনি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ। ঢালিউডে আসার পর থেকে প্রতি বছর জাঁকজমকভাবে দিনটি উদযাপন করতেন তিনি। তবে গত তিন বছর ধরে কোনো আনুষ্ঠানিক আয়োজন করেননি নায়িকা, একেবারেই ঘরোয়া পরিবেশে কেটেছে জন্মদিন।
তবে এবার একটু ব্যতিক্রম ঘটেছে। জন্মদিনের চার দিন আগেই কেক কেটে উদযাপন করেছেন পরীমনি। আর জন্মদিনের দিন (২৪ অক্টোবর) ফেসবুকে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।
নিজের বিশেষ দিনটি ঘিরে ফেসবুকে পরীমনি লিখেন- এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।
পোস্টের শেষে নিজেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এর আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের মনে করিয়ে দেন জন্মদিনের কথা।
এ বছর জন্মদিনে দেশে থাকছেন না পরীমনি। তাই আগেভাগেই কেক কেটে দিনটি উদযাপন করেছেন। সেই সময় তার পাশে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি।
ছবি প্রকাশের পর সামাজিকমাধ্যমে অনেকে জানতে চান অর্ক কে? সম্পর্কটা কী? পরে আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেন পরীমনি। তিনি লেখেন- অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকে, আর আমাদের বাসাও একই এলাকায়। ও খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। ওর অনেক ছোট ছোট আবদার থাকে, তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছিল আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!
পোস্টে অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমনি এবং একটি ভালোবাসার ইমোজি যোগ করে লিখেন- এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরীমনির। সর্বশেষ তিনি অভিনয় করেছেন অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন ছবি ‘ডোডোর গল্প’।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








