ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২২:০২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

‘বেগম রোকেয়া পদক ২০২৩’ এর জন্য মনোনয়ন আহ্বান

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২৩ প্রদান করার লক্ষ্যে মনোনয়ন আহ্বান করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে  নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের জন্য তারা মনোনীত হবেন।

আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত যে কোন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশী নারীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট (www.dwa. gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েব সাইট (www.dwa. gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। ওয়েব-সাইটে  প্রকাশিত ‘ছক’ ব্যতীত অন্য কোন ‘ছক’-এ  আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না। আগ্রহী প্রার্থীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ পূর্বক আগামী ৩১ জুলাইয়ের  মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী আবেদনের সফট কপি ই-মেইলে পাঠাতে হবে।