ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৪:১১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

বেগমগঞ্জে বাসচাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (৪২) এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) ঢাকা-নোয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, নিহত সেই নারী মানসিকভাবে অসুস্থ ছিলো। দুর্ঘটনার খবর পেয়ে চৌরাস্তা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন চৌরাস্তা উপকূল কাউন্টারের পাশের সড়কে রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় অবগত করলে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে- রাত বা ভোরের কোন এক সময় মানুষিক ভাবে অসুস্থ এই মহিলাকে কোন বাস চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যান।  

-জেডসি