বেতন নিয়ে সুখবর পেতে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
এমপিওভুক্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের বাদ পড়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিতে যাচ্ছে সরকার। ঈদের আগে বকেয়া বেতন বঞ্চিতের এমপিওভুক্তির আওতায় আনতে আগামী বৃহস্পতিবার বিশেষ সভা ডেকেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মঙ্গলবার মাউশির পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে মাউশির আওতাধীন নতুন এমপিওভুক্তি/এমপিও স্তর পরিবর্তন করে শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) দ্বিতীয় পর্যায়ে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে মে মাসের সভা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে আগামী ১৮ জুন (বৃহস্পতিবার) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় সব সদস্যকে (মাউশির কর্মকর্তারা ব্যতীত) ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার জন্য তাদের ই-মেইল ঠিকানায় একটি লিংক পাঠানো হবে।
সভায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে- নতুন এমপিওভুক্ত/এমপিও ও স্তর পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের এমপিও সুবিধা (বকেয়াসহ) প্রদান ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।
নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদের আগে বকেয়া বেতন, বোনাস প্রদানসহ শিক্ষক-কর্মচারীদের অনলাইনে আবেদন করতে নির্দেশনা দেয় মাউশি। এরপর গত ১৬ মে বিশেষ এমপিওভুক্তির সভার আয়োজন করা হয়। প্রথম ধাপে যারা আবেদন করতে পারেনি ও আবেদন অসম্পূর্ণ থাকায় বাতিল হওয়া শিক্ষক-কর্মচারীদের দ্বিতীয় ধাপে আবেদন করতে বলা হয়। বর্তমানে তাদের বকেয়াবেতন প্রদানে নতুনভাবে এমপিওভুক্তির বিশেষ সভা ডাকা হয়েছে।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




