ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৭:২৯:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল দিয়ে ৩ দিন ধরে আসছে না পেঁয়াজ, বাজারে বাড়ছে ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে সেই দেশের অর্থ মন্ত্রণালয়। শুল্ক ঘোষণার পর থেকেই বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। গত তিন ধরে বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেনি কোনো পেঁয়াজ।

বুধবার (২৩ আগস্ট) বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে যশোরের বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই আমদানির বাজারে এর প্রভাব পড়েছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এরমধ্যে ভারত থেকে আমদানি হয় সাত থেকে আট লাখ টন।

বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন ধরে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।