বেশি এসএমএস পাঠানোয় জিপি-রবি-বাংলালিংককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২১ অক্টোবর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বেশি বেশি প্রমোশনাল এসএমএস পাঠানোয় মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২০ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এ সিদ্ধান্ত জানা গেছে।
সংস্থাটি জানিয়েছে, দৈনিক তিনটির বেশি প্রমোশনাল এসএমএস পাঠানোর জন্য প্রত্যেক অপারেটরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। গত বছরের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকদের দিনে তিনটির বেশি প্রমোশনাল এসএমএস দিতে পারবে না অপারেটরগুলো, আদেশ অমান্য করলে জরিমানার বিধান আছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত নেওয়ার পর গত বছরের অক্টোবরের শেষের দিকে এ নির্দেশনা অমান্য করে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। তখন তাদেরকে সতর্ক করা হয়েছিল। চলতি বছরের এপ্রিল ও মে মাসে এ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তখন তিনটির বেশি এসএমএস পাঠানোর বিষয়ে নানা যুক্তি তুলে ধরে বিটিআরসিতে চিঠি দিয়েছিল অপারেটরগুলো। তবে বিটিআরসি অপারেটরগুলোর এসব যুক্তি গ্রহণ করেনি। সম্প্রতি তিন অপারেটরকে অনুষ্ঠানিকভাবে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে বিটিআরসির এ তর্মকর্তা জানান, বিটিআরসি গ্রাহকদের দিকটা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে অপারেটরগুলো এটাকে খুব ছোট বিষয় হিসেবে দেখাতে চাইছে। তবে বিটিআরসি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত এটি বাস্তবায়নে কাজ করবে সংস্থাটি।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি মোবাইল অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আগেই গ্রাহকদের এসএমএস বন্ধ করার সুযোগ দিয়েছে তারা। গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল থেকে *৭# ডায়াল করলে আর প্রমোশনাল এসএমএস আসবে না।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক


